রবিবার শেষকৃত্য
পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন (Krishnaswamy Kasturirangan)। শুক্রবার বেঙ্গালুরুতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এদিন সকাল ১০টা ৪৩ মিনিটে প্রয়াত হন প্রাক্তন ইসরো প্রধান। জানা গিয়েছে, রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য প্রয়াত বিজ্ঞানীর মরদেহ শায়িত থাকবে রমন রিসার্চ ইনস্টিটিউটে।I am deeply saddened by the passing of Dr. K. Kasturirangan, a towering figure in India’s scientific and educational journey. His visionary leadership and selfless contribution to the nation will always be remembered.
He served ISRO with great diligence, steering India’s space… pic.twitter.com/GPdFKPU7b5আরও পড়ুন:
— Narendra Modi (@narendramodi) April 25, 2025
আরও পড়ুন:
কস্তুরীরঙ্গন (Krishnaswamy Kasturirangan) নিজে ছিলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত জ্যোতি পদার্থ বিজ্ঞানী।
দীর্ঘ সময় ধরে তিনি ইসরোর চেয়ারম্যান পদে ছিলেন। প্রায় দশ বছর দায়িত্ব সামলানোর পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অবসর নেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য। ছিলেন ভারতের প্ল্যানিং কমিশনের সদস্যও। এছাড়াও ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টরের পদও সামলেছিলেন কস্তুরীরঙ্গন (Krishnaswamy Kasturirangan)। মহাকাশ গবেষণায় তাঁর সামগ্রিক অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন প্রবীণ বিজ্ঞানী।The passing away of Dr. K. Kasturirangan, who played a pivotal role in strengthening ISRO and worked on key space missions is a great loss to the scientific community and the nation.
A Padma Vibhushan recipient, he made significant contributions in India’s space exploration and… pic.twitter.com/S3ItXozTAWআরও পড়ুন:
— Mallikarjun Kharge (@kharge) April 25, 2025
আরও পড়ুন: