পুবের কলম ওয়েবডেস্কঃ  রবিবার প্রয়াত হন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। সোমবার লোয়ার প্যারালে নিজে বাসভবনে শায়িত ছিল তাঁর মরদেহ। সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শচীন তেন্ডুলকর। শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুহাম্মদ সিরাজও।

ভিড়ের মাঝে তাঁকে দেখামাত্রই আবেগ সামলাতে পারেননি আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে। সিরাজ তাঁকে সামলানোর চেষ্টা করেন। সান্ত্বনা দেন। সিরাজের চোখমুখও ছলছল করে ওঠে। তারপরেই সিরাজ প্রয়াত গায়িকার পায়ের কাছে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
সিরাজ-জনাইয়ের এই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

 প্রসঙ্গত, অতীতে জানাইয়ের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল সিরাজকে। তখন তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। পরে ভারতীয় পেসার জানিয়ে দেন, তাদের মধ্যে ভাই-বোনের সম্পর্ক। একে অন্যকে পরিবারের মতই ভাবেন।