পুবের কলম ওয়েবডেস্কঃ সিরিয়ার দুটি শরনার্থী শিবিরে আশ্রয় পাওয়া শিশু, কিশোরদের জীবন অতীব সংকটে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্য চিলড্রেন।
আরও পড়ুন:
দেশটির দুটি বড় শরনার্থী শিবির আল-হোল ও রোজ ক্যাম্পে শিশুদের কোনো শিক্ষার ব্যবস্থা নেই। শিশুশ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আশংকাজনকহারে। সেইসঙ্গে সহিংসতা ও খুনের ঘটনা যেন নিত্যদিনের বিষয়।
আরও পড়ুন:
সহিংসতার কারণে চলতি বছর এখন পর্যন্ত ৬২ শিশুর মৃত্যু হয়েছে আল-হোলে। শিবিরিগুলোতে শিশু-কিশোরদের বিভিন্ন দল একে ওপরের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয়েই থাকে। এসব ঘটনায় অনেকে গুরুতর জখম হয়ে মৃত্যুকোলে ঢোলে পড়ে। সেইসঙ্গে মাদকের ছড়াছড়ি তো আছেই।
আরও পড়ুন:
এই শিশু কিশোররা জানিয়েছে তারা এক অদ্ভুত আতঙ্কের মধ্যে দিন গুজরান করছে। চোখ বন্ধ করলেও তারা চিৎকারে চেঁচামেচি, মারপিট দেখতে পায়।