পুবের কলম ওয়েব ডেস্কঃ বিরল দৃশ্যের সাক্ষী থাকল দেশ। হাসপাতালে মৃত পুত্রের লাশ সামনে রেখে ধর্ণা দিচ্ছেন একজন বিজেপি সাংসদ। তাও আবার ডবল ইঞ্জিন চালিত রাজ্যে। কারণ ইমার্জেন্সি ওয়ার্ডের আইসিইউ’তে বেড নেই। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের ভগ্নদশা।
সোমবার রাত ১১টা নাগাদ লখনউয়ের এসজিপিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৪১ বছরের প্রকাশ মিশ্রকে। তাঁর কিডনির সমস্যা ছিল। প্রকাশ বিজেপি সাংসদ ভৈরো প্রসাদ মিশ্রের পুত্র।আরও পড়ুন:
কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়ে দেন, আইসিইউ’তে আদৌ কোনও বেড নেই। এরপরই মৃত্যু হয় সাংসদ পুত্রের।
ঘটনার প্রতিবাদে ও ওই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ধর্ণায় বসেন সাংসদ।আরও পড়ুন:
শেষ পর্যন্ত ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়। একটি কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হচ্ছে। গোটা ঘটনার দায় চিকিৎসকের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে প্রশাসন। কিন্তু অনেকের মতে, বেড না থাকার জন্যেই চিকিৎসার অভাবে মারা গেছেন সাংসদ পুত্র।
আরও পড়ুন:
এই ঘটনার পর সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব গোটা ঘটনার জন্যে ডবল ইঞ্জিন সরকার ও যোগী আদিত্যনাথকে দায়ী করেছেন। অখিলেশ বলেন, ‘হাসপাতালের কোনও গাফিলতি নেই। সব দোষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।’ হাসপাতালের জন্যে কেন বাজেট বরাদ্দ করা হয় না? প্রশ্ন তুলেছেন অখিলেশ।