পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোবেল শান্তি পুরস্কারের ‘সম্ভাব্য দাবিদার’ বলেননি তিনি। যেই খবরটা সংবাদমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার কোনও বাস্তবতা নেই। পুরোটাই ভুয়ো। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন, ভারত সফরকারী নোবেল প্রতিনিধিদলের প্রধান তথা নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো।
আরও পড়ুন:
উল্লেখ্য, নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধি দল ভারতে এসে প্রধানমন্ত্রীর শান্তির নোবেল পাওয়ার জল্পনা বাড়িয়ে ছিল।
যদিও সেই খবর ভুয়ো বলে মন্তব্য করলেন খোদ তোজো।আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘একটি ভুয়ো খবরের ট্যুইট পাঠানো হয়েছিল। বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা উচিত।’’ বিষয়টি নিয়ে আলোচনা বন্ধের পক্ষেও সওয়াল করেন তোজো।
আরও পড়ুন:
ভারত সফরে এসে একাধিক সংবাদমাধ্যমের সামনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেছিলেন তোজো। যদিও তাতে নোবেল শান্তি পুরস্কারের কোনও প্রসঙ্গ ছিল না বলে দাবি করে নোবেল কমিটির ওই কর্তার মন্তব্য, ‘‘আমি যা বলেছিলাম তার সঙ্গে ওই ভুয়ো টুইটের বক্তব্যের কোনও মিল নেই।’