পুবের কলম ওয়েব ডেস্ক: নানান সমস্যার মধ্যে দিয়েও শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হল টি-২০ বিশ্বকাপের পথচলা। সেই বিশ্বকাপ শুরু হতে না হলে সংবাদের শিরোনামে চলে এলো আইপিএল প্রসঙ্গ।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে সামনের আইপিএলের নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই নিলাম অনুষ্ঠান আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বেঙ্গালুরুতে।
আরও পড়ুন:
যদিও এরই মধ্যে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে সব দলই সেরা ক্রিকেটারদের নিজেদের দলে ভিড়িয়েছে।
এর ফলে ডিসেম্বরের নিলামে তেমন কোনও বড় ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই।কিছু ক্রিকেটারের দলবদল হতে পারে। তাই এই নিলাম অনুষ্ঠানও ছোট আকারেই অনুষ্ঠিত হবে। তবে নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির টাকার অঙ্ক বাড়ছে। ৯০ কোটির বদলে ৯৫ কোটি টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা নিলামে বসতে পারে।