পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। তিনি ছাড়াও ১২ জন রয়েছেন এই রদবদল ও নয়া নিয়োগের তালিকায়। নতুন রাজ্যপালদের অনেকেই বিজেপি নেতা। তবে ‘অরাজনৈতিক’ মুখ তিনিই। বাবরি মসজিদ মামলার সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি।
এ বছরের জানুয়ারি মাসেই তিনি অবসরগ্রহণ করেন। তারপরই কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে এই পুরস্কার পেলেন, দাবি কংগ্রেসের। এই মামলার রায়ের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন যিনি, সেই রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ করে ‘পুরস্কৃত’ করেছিল মোদি সরকার। এই তালিকায় এবার তিনি যুক্ত হলেন। ২০১৯ সালে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ‘সর্বসম্মতভাবে’ ঐতিহাসিক বাবরি মসজিদ জমি মামলার রায় দিয়েছিল হিন্দু পক্ষের দিকে। মসজিদের ৫ একর জমি রামমন্দির নির্মাণের জন্য দেওয়া হয়েছিল হিন্দু পক্ষকে। সেই বেঞ্চে রঞ্জনের সঙ্গে এস আবদুল নাজিরও ছিলেন। তাই বারবার ‘পুরস্কারের’ বিষয়টি উঠে আসছে বিভিন্ন মহলে। বিশ্বভূষণ হরিচন্দনের জায়গায় বিচারপতি নাজিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বাবরি ছাড়াও বিচারপতি আবদুল নাজির বেশকিছু ল্যান্ডমার্ক জাজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তাৎক্ষণিক তিন তালাক মামলা, নোটবন্দি মামলা, প্রাইভেসির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে রায়দানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৮
আরও খবর
মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির
"মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি", নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের
মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য
কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ
বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস
বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস
‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের
‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের
মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র্যালি কংগ্রেসের
মারাঠিদের জন্য ওবিসি’তে ৪২ শতাংশ কোটা চেয়ে র্যালি কংগ্রেসের
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে
মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে
ছাত্র পরিষদের সভায় সংগঠনকে মজবুত করার ডাক কংগ্রেসের
ছাত্র পরিষদের সভায় সংগঠনকে মজবুত করার ডাক কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর