পাটনা, ১৬ ফেব্রুয়ারি: মহাকুম্ভকে ঘিরে লাগাতারভাবে ঘটে চলা মর্মান্তিক ঘটনায় মৃত্যুমিছিল ঘিরে রবিবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিন লালুপ্রসাদ বলেছেন, মহাকুম্ভ অর্থহীন। রাজধানীতে পদপিষ্ট হয়ে যে ১৮জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর এপর্যন্ত পাওয়া গিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্যেও রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন লালুপ্রসাদ। একইসঙ্গে দাবি করেছেন, রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এদিন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা না রাখায় নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এখনও জানা যায়নি বিহারের কতজন তীর্থযাত্রীর এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
লালুপ্রসাদ এদিন মহাকুম্ভকে ‘অর্থহীন’ হিসেবে আখ্যা দেওয়ার পরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিহার বিজেপির মুখপাত্র মনোজ শর্মার অভিযোগ, লালুপ্রসাদ যে ধরনের মন্তব্য করেছেন তা থেকে হিন্দুধর্ম সম্পর্কে আরজেডির মনোভাব স্পষ্ট হচ্ছে। আরডেজি নেতারা বরাবর হিন্দু ভাবাবেগকে আঘাত করছেন। লালুপ্রসাদের মন্তব্য থেকে এটা পরিষ্কার লালুপ্রসাদের রাজনীতি তোষণের রাজনীতি।