পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন হাজযাত্রীরা। দমদম বিমানবন্দরে শনিবার সকালে হজযাত্রীরা এসে পৌঁছোন। হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন 'পুবের কলম' সংবাদপত্রের সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।
[caption id="attachment_145162" align="alignnone" width="2560"]
ছবি: হজযাত্রীদের সঙ্গে কথা বলছেন 'পুবের কলম'-এর সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।[/caption]
হাজিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।
তিনি হাজিদের সঙ্গে কথা বলেন। পবিত্র হজযাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন কলকাতার মেয়র।আরও পড়ুন:
[caption id="attachment_145163" align="alignnone" width="2560"]
হজযাত্রীদের সঙ্গে সেলফি তুলছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশে দাঁড়িয়ে 'পুবের কলম'-এর সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।[/caption]
হজযাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হুইল চেয়ারে বসা যাত্রীকে সাহায্যও করেন মেয়র ববি হাকিম।
আরও পড়ুন:
[caption id="attachment_145164" align="alignnone" width="1440"]
হুইল চেয়ারে হজযাত্রীকে সাহায্য করছেন মেয়র ফিরহাদ হাকিম সঙ্গে রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।[/caption]
হজযাত্রীদের সঙ্গে করমর্দন করে স্বাগত জানান মেয়র ফিরহাদ হাকিম।

পবিত্র হজ সেরে কলকাতায় ফিরলেন হজযাত্রীরা। আর তাঁদের স্বাগত জানাতেই সাতসকালে দমদম বিমানবন্দরে হাজির হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং 'পুবের কলম'-এর সম্পাদক আহমদ হাসান ইমরান। স্বাভাবিকভাবেই খুশি হজযাত্রীরা।