পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র রমযান মাসেই সউদি আরব ও ইরানের বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে । চিনের মধ্যস্থতায় যুগান্তকারী এই দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের জন্য রমযান মাসের শেষ দিকে দু-দেশের শীর্ষ কূটনীতিকরা দেখা করতে সম্মত হয়েছেন।
আরও পড়ুন:
সোমবার সউদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সউদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আধুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বার ফোনে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
এই আলোচনার সময় সম্প্রতি চিনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
এসপিএ জানিয়েছে, দুই শীর্ষ নেতা ফোনকলে কথা বলার সময় চিনে স্বাক্ষরিত ত্রিপাক্ষীক চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেন। এই দুই মন্ত্রী রমযান মাসে দ্বিপাক্ষিক বৈঠক করতেও সম্মত হন।আরও পড়ুন:
সউদি আরবে ২০১৬ সালে শিয়া মুসলিম নেতা নিমর আল-নিমরের ফাঁসির পর ইরানি বিক্ষোভকারীরা সউদি কূটনৈতিক মিশনে আক্রমণ করার পরে রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এদিকে, নতুন চুক্তি অনুসারে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি মুসলিম প্রধান সউদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করবে।
আরও পড়ুন:
একজন ইরানি কর্মকর্তা ১৯ মার্চ জানান যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সউদি বাদশাহ সালমানের কাছ থেকে সউদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির-আধুল্লাহিয়ান একই দিনে সাংবাদিকদের বলেছিলেন যে, দুই দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের মধ্যে একটি বৈঠক করতে সম্মত হয়েছে এবং বৈঠকের সম্ভাব্য তিনটি স্থানের কথা বলা হয়েছিল।
আরও পড়ুন:
১৯ মার্চ এক ইরানি কর্মকর্তা বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বাদশাহ সালমানের কাছ থেকে সউদি আরব সফরের আমন্ত্রণ পেয়েছেন। যদিও রিয়াদ এখনও নিশ্চিত করেনি বিষয়টি।