পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ঠিক বারোটা বেজে এক মিনিটে অন্তরীক্ষে পাড়ি দিল অ্যাক্সিয়ম-৪। বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে।
স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিলেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। পরপর সাতবার পিছিয়ে যায় মহাকাশযানের কর্মসূচি। প্রথমে ২৫ অভিযান হওয়ার কথা ছিল। তা পিছিয়ে হয় ৮ জুন। এরপর যান্ত্রিক ত্রুটির জন্য বারবার পিছিয়ে যায় অভিযানের তারিখ। ২২ জুন ঠিক হয়েছিল মহাকাশ পাড়ি দেওয়ার। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার এল সেই মাহেন্দ্রক্ষণ।After 41 years, India's flag will fly in space again.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/9BJKHeCjNZআরও পড়ুন:
— Shubhanshu Shukla (@IndiaInSky) June 25, 2025
আরও পড়ুন:
এদিন কাউন্ট ডাউন শেষ হতেই দেখা যায় মহাকাশযানটি অগ্নি উদগীরণ করতে করতে উপরে উঠছে।
সেই মুহূর্তে চারপাশ হাততালি ও হর্ষধ্বনিতে ভরে যায়।আরও পড়ুন:
এই অভিযানকে কেন্দ্র করে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা বারবার উঠে আসছে। সেটা ছিল ১৯৮৪ সাল। দীর্ঘ ৪১ বছর পর ফের মহাকাশের উদ্দেশে পাড়ি দিলেন আরেক ভারতীয়। প্রসঙ্গত, আজকের দিনটা অনেককেই মনে করিয়ে দিচ্ছে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল ১৯৮৪ সাল। দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশে পাড়ি জমালেন আরেক ভারতীয়। ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন।