পুবের কলম ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণে প্রায় বানভাসি কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, সোমবার যত সময় এগোচ্ছে তত বাড়ছে বৃষ্টির দাপট।
আরও পড়ুন:
যানবাহনের গতি স্লথ হয়েছে জমা জলে, এর ফলে সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগের মুখে সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস যাত্রী সকলেই।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরেই বেড়েছে বৃষ্টির দাপট। তা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিনই চলবে।আরও পড়ুন:
রবিবার রাত একটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার, বালিগঞ্জে ১০৯, কালীঘাটে ১১৫
তপসিয়ায় ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।