পুবের কলম প্রতিবেদক: থ্যালাসেমিয়া নিয়ে এবার সতর্ক কলকাতা পুরসভা। শহর থেকে থ্যালাসেমিয়া নির্মূল করতে, দ্রুত রোগ নির্ণয় ও তার চিকিৎসার কৌশল শেখার জন্য ১৫ জন চিকিৎসককে দিল্লি পাঠাচ্ছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, তারা ফিরে এসে আরও ১৫০ জনকে এই প্রশিক্ষণ দেবেন।
আরও পড়ুন:
এই কাজে কলকাতা পুরসভাকে সহযোগিতা করবে একটি বেসরকারি সংস্থা।
তাদের সাহায্যেই আগামীদিনে কলকাতায় একটি হাব খোলার পরিকল্পনা নিয়েছে পুরকর্তৃপক্ষ।আরও পড়ুন:
কলকাতায় থ্যালাসেমিয়া রোগ নিয়ে মানুষের সচেতনতার অভাব এখনও ব্যাপক ভাবেই লক্ষ্য করা যায়। জন সচেতনতা জাগরণের লক্ষ্যে দেশের তিন জায়গায় দুটি হাব তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন:
এর মধ্যে একটু মুম্বাই মিউনসিপ্যাল কর্পোরেশনে অপরটি কলকাতা কর্পোরেশনে।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ জানান, বেসরকারি সমীক্ষা অনুযায়ী কলকাতায় বর্তমানে ৪ শতাংশ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ফলে পুরসভার লক্ষ্য ভবিষ্যতে ১৪৪ টি ওয়ার্ডেই এই রোগের রক্তপরীক্ষা করা। সেই জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ইতিমধ্যেই চেলতা মেয়র'স ক্লিনিকে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের মেশিন বসেছে। আগামীতে প্রত্যেক বরোতে পলি ক্লিনিক খোলারও পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের।
আরও পড়ুন: