শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: গজল ডোবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা। যুবকের পেট এফোর ওপর হয়ে ঢুকে গেলো ডিভাইডারে থাকা বাঁশ। আরও একজন মুখ থেঁতলানো অবস্থায় পরে থাকলো গজলডোবা ক্যানাল রোডে।
আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা গেছে ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকার বিশাল সাহা ও মিনারুল ইসলাম নামে দুই যুবক রবিবার দুপুরে বাইকে চেপে গজল ডোবায় বেড়াতে যাচ্ছিল।
সেই সময় ওই রোডে ফোকোটিয়া মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ধাক্কা মারে রেলিং এ। রেলিং এর কাছে বাঁশ পড়ে ছিল। সেই বাঁশের সামনের অংশ ঢুকে যায় বিশাল সাহার পেটে। আর মিনারুল ইসলাম রাস্তায় পড়ে যায়।আরও পড়ুন:
তার মুখ থেতলে যায়।
খবর পেয়ে পুলিশ আসে।দৃশ্য দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এরপর তারা বাঁশ কেটে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা মহম্মদ মায়াজ বলেন দুই বন্ধু মিলে বাইক চালিয়ে গজল ডোবা যাচ্ছিল।
এমন সময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে রেলিং এর মধ্যে। সেখানে একটি বাঁশ পড়েছিল। সেটি বিশাল সাহার পেট ফুটো করে ঢুকে যায়। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা আগে আমরা দেখিনি। এদের নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে।