নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :- কন্যাশ্রী দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পুলিশ লাইন মাঠে আয়োজিত হল কন্যাশ্রী ফুটবল প্রতিযোগিতা। যেখানে জেলার আটটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।
আরও পড়ুন:
এই ফুটবল প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সকাল ৭ঃ৩০ টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হয়। এই অনুষ্ঠান উপলক্ষে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।