পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে আজ সোমবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।
আরও পড়ুন:
গুরগাঁও, নয়ডা সহ দেশের বিভিন্ন স্থানে এই বনধের যথেষ্ট প্রভাবও পড়েছে। দেখা দিয়েছে ব্যাপক যানজট। ভারত বনধের জেরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। একাধিক হাইওয়ে অবরোধও করেন কৃষকরা।
আরও পড়ুন:
এই বনধ চলার মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু হল এক কৃষকের।
আরও পড়ুন:
সিঙ্ঘু বর্ডারে মৃত্যু হয় ৫৪ বছর বয়সী এই কৃষকের। কৃষক নেতা রাজেশ টিকায়েতের দাবি তারা কোন রাস্তা অবরোধ করেননি। কোন যানবাহনের গতিও রোধ করা হয়নি। অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা প্রদানকারী সকলকেই যাতায়াত করতে দেওয়া হয়েছে