পুবের কলম ওয়েবডেস্কঃ বাতাসে এখন শীতের আমেজ, বাজারেও হরেক কিসিমের সবজি। তার মধ্যে প্রথমেই যার নাম করতে হয় তা হল ফুলকপি।
আরও পড়ুন:
শীত আসতেই বাজারে উঠতে শুরু করে ফুলকপি। জনপ্রিয় এই শীতকালীন সবজি ছোট-বড় সবারই পছন্দের।
শুধু ভাজা কিংবা তরকারি নয় ফুলকপি দিয়ে বাহারি সব খাবার তৈরি করা যায়।আরও পড়ুন:
ফুলকপির পাকোড়া তো সবার খুব পছন্দের। এই সবজি দিয়ে তৈরি করা যায় মজাদার কেকও। এমনকি স্বাদ পাল্টাতে মজাদার ফুলকপির কোরমাও তৈরি করতে পারেন খুব সহজেই।
জেনে নিন রেসিপি-আরও পড়ুন:
উপকরণ
১. ফুলকপি টুকরো করা ৮-১০টি ২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ৩. আদা বাটা ১ চা চামচ৪. রসুন বাটা আধা চা চামচ৫. লঙ্কা গুঁড়ো ১ চা চামচ ৬. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ ৭. টমেটো পিউরি ১ টেবিল চামচ৮. টকদই ২ টেবিল চামচ৯. কাঁচা লঙ্কা কয়েকটি১০. জিরা গুঁড়া আধা চা চামচ১১. তেজপাতা ১টি১২. দারুচনি ১ টুকরা১৩. লবঙ্গ ও এলাচি ২টি১৪. চিনি সামান্য১৫. লবণ স্বাদমতো১৬. গরম মসলা গুঁড়ো ১ চা চামচ ও১৭. তেল আধা কাপ।
আরও পড়ুন:
পদ্ধতি
আরও পড়ুন:
প্রথমে প্যান ওভেনে বসিয়ে তেল গরম করে নিন। এরপর ফুলকপিতে সামান্য লবণ মিশিয়ে হালকা ভেজে নিন।
আরও পড়ুন:
এবার প্যানে তেল গরম করে একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন দিন।
আরও পড়ুন:
এরপর পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা ও রসুন বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। এবার গুঁড়া লঙ্কা, জিরে ও লবণ দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিন।
আরও পড়ুন:
কিছুক্ষণ পর কাজুবাদাম বাটা, টমেটো পিউরি ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে টকদই দিন। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নিন।
আরও পড়ুন:
এরপর সামান্য জল দিয়ে কম আঁচে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঝোল মাখা মাখা হলে কাঁচা লঙ্কা ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
আরও পড়ুন:
ভাত, পোলাও, রুটি-পরোটা সব খাবারের সঙ্গেই দারুন মানিয়ে যায়এই ফুলকপির কোরমা।