পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০১১ সাল থেকে নিযুক্ত হওয়া সমস্ত প্রাথমিকের শিক্ষককের তথ্য চেয়ে প্রতিটি জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে, ২০১১ সালে নিযুক্ত হওয়া সমস্ত শিক্ষককে ডকুমেন্ট আপলোড করতে হবে। এর আগে ২০১৪ সাল থেকে ডকুমেন্ট আপডেটের জন্য জানতে চাওয়া হয়েছিল। ডিআইদের পাঠানো চিঠিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১১ সাল থেকে নিয়োগ হওয়া সব প্রাথমিক শিক্ষকের তথ্য তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
চিঠিতে বলা হয়েছে, আজ, বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত এক্সেল ফরম্যাটে সেই তথ্য পাঠাতে হবে। স্পষ্ট করা হয়েছে, ২০১১ সালের অর্থ ২০১২ সালের প্রাথমিক টেট পরীক্ষার পর হওয়া নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে।আরও পড়ুন:
ই-মেল করে প্রাথমিক শিক্ষকদের তালিকা ও নির্ধারিত এক্সেল ফরম্যাটে তাদের সম্পর্কে তথ্য পাঠাতে বলা হয়েছে। ফরম্যাট অনুসারে, নিয়োগ পাওয়া প্রার্থীর নাম, টেট পরীক্ষার রোল নম্বর, বাবার নাম, ক্যাটাগরি, প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, যে স্কুলে নিয়োগ পেয়েছিলেন এবং যে বছর নিয়োগ পেয়েছিলেন, এইসব তথ্য জানাতে হবে।এদিকে, অনলাইনে গ্রিভেন্স সেলে সমস্যার কথা জানানো যাবে।
আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর পর্ষদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।উল্লেখ্য, গৌতম পাল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আগামী দিনে পর্ষদের গতি প্রকৃতি কেমন হবে, তার একটি ধারণা দিয়েছিলেন।
আরও পড়ুন:
জানিয়েছিলেন, আগামী দিনে সব কিছু স্বচ্ছভাবে হবে। এখন থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে এমন আশ্বাসও দিয়েছেন। সেই প্রতিশ্রুতির তালিকায় ছিল গ্রিভেন্স সেলের কথাও। সেইমতো মঙ্গলবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে গ্রিভেন্স সেল গঠনের কথা জানানো হয়েছে।