পুবের কলম ওয়েবডেস্ক: ফের নিম্নচাপের ভ্রুকুটি। রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এরপর সোমবার সেটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে।

পরবর্তী দু থেকে তিন দিনে তা গভীর নিম্নচাপে পরিণত হবে।

এরপর নিম্নচাপ টি ক্রমে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে বাংলায় এরকিছুটা প্রভাব পড়বে।

তবে কয়েকদিন ধরেই দদক্ষিণবঙ্গে শীতের আমেজ নেই বললেই চলে।

আবহাওয়া দফতর জানিয়েছে বাতাসে জলীয় বাষ্পের প্রবেশেই ঠাণ্ডা থমকে। আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনদিন পর থেকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।

শনিবার দিনের আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে।