পুবের কলম ওয়েবডেস্ক : মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে সরকারি ভাষা আইনের বিধানগুলি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। যাতে কেন্দ্র এবং সংসদের সরকারি কাজে ইংরেজির ব্যবহার বাধ্যতামূলক হয়। মন্ত্রক তার চিঠির জবাব দিয়েছে হিন্দিতে। তামিলনাড়ুতে ভাষা একটি সংবেদনশীল সমস্যা, যেখানে হিন্দি বিরোধী আন্দোলন হয় ১৯৩০-এর দশকে।
মাদ্রাজ উচ্চ আদালতের মাদুরাই বেঞ্চের বিচারপতি এন কিরুবাকরণ এবং বিচারপতি এম দুরাইস্বামী তাদের আদেশে বলেছেন, "যদি আপনি ইংরেজিতে চিঠি বা আবেদনপত্র পাঠান তবে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই ইংরেজিতে উত্তর দিতে হবে।
উল্লেখ্য,ভারতের জাতীয় পর্যায়ে দুটি সরকারি ভাষা এবং রাষ্ট্রীয় স্তরে ২২টি তপশীলি ভাষার স্বীকৃত থাকলেও, দেশে এখনও কোনও জাতীয় ভাষা নেই। একটি জাতীয় ভাষা যখন দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী পরিচয় অর্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়, তখন সরকারি ভাষা এবং তপশীলি ভাষাগুলি সরকারি পর্যায়ে যোগাযোগের উদ্দেশ্যে বিশুদ্ধভাবে মনোনীত করা হয়।