আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: জেলা সফরে বেরিয়ে দোকানে ঢুকে নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই চা নিরাপত্তাকর্মী, সাংবাদিক ও নিজের দলের মন্ত্রীদের খাওয়ান তিনি। এর আগেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী কখনও মোমো বানিয়েছেন আবার কখনও নিজের হাতে চপও ভেজেছেন তিনি।
আরও পড়ুন:
বুধবার মালদা জেলা সফরের পর বীরভূম জেলায় প্রশাসনিক সভা করেন মমতা। সভা শেষে সরকারডাকা গ্রাম ঘুরে দেখেন মমতা।
কথা বলেন স্থানীয় লোকজনের সঙ্গে। এসময় একটি দোকানে চা খেতে যান মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা।আরও পড়ুন:
তরুণী দোকানি এত মানুষ ও মুখ্যমন্ত্রী দেখে ঘাবড়ে যান। বিষয়টি বুঝতে পেরে মমতা নিজেই দোকানির কাছ থেকে চা, চিনি, দুধ চেয়ে নেন।
উনুনে বসিয়ে দেন চা। জল ফুটে ওঠার সময় দোকানির খোঁজ-খবর নেন মমতা।আরও পড়ুন:
তরুণী চা দোকানিকে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ‘তোমরা রেশন পাও? বাচ্চারা পড়াশোনা করতে যায়? তোমাদের ঘর কোথায়?
’ মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেন ওই তরুণী।আরও পড়ুন:
অন্যদিকে সবাই মিলে চা খাওয়ার পর মেটানো হয় বিল। একশ কাপ চায়ের টাকা দেওয়া হয় দোকানিকে। এরপর মুখ্যমন্ত্রী ওই দোকানিকে জিজ্ঞেস করেন, ‘তোমার ঘর দেখাও। দেখি কোথায় থাকো।’
আরও পড়ুন:
তারপর নিজেই পর্দা সরিয়ে দোকানের পেছনে দেখেন কাঁচা বাড়িঘর। এসময় মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেন এলাকার মানুষ। যাওয়ার সময় মমতা বলেন, ‘চিন্তা করো না। আমি তো আছি