পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাস্থ্য পর্যালোচনা বৈঠক থেকেই রাজ্যের রাস্তাঘাট সাফাই থেকে 'স্বাস্থ্য পরিষেবা' নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে প্রসূতিকে একটা জায়গা থেকে অপর একটি হস্তান্তর করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রসূতিকে কেন হাসপাতালে বসে অপেক্ষা করতে হবে? একটা জায়গা থেকে অপর একটি জায়গায় যেতে যেতে তো প্রসূতি মরে যাবে। এর থেকে তো ভালো জেলায় আশাকর্মীদের সাহায্য নেওয়া। মুখ্যমন্ত্রী এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যে রেফার করবে দায়িত্ব তাকেই নিতে হবে।
রেফারের জন্য কোনও মৃত্যু হলে এই দায়ভার তার।আরও পড়ুন:
চিকিৎসায় গাফিলতি একটা অপরাধ, এটা যেন আর না হয় বলেও সতর্ক করেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হলে কড়া পদক্ষেপ নেবেন বলেও জানিয়ে দেন তিনি। হাসপাতালগুলিকে ফের একবার সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে লাইসেন্স বাতিল করা হবে।
আরও পড়ুন:
বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী নিয়ে দুর্ভোগে পড়লে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলাশাসকদেরও এই বিষয়ে কড়া নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'তোমরা কিছু গাইডলাইন দিয়ে দাও। বুদ্ধি আছে খরচ করে না। স্বাস্থ্যসাথী যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত'।আরও পড়ুন:
রাস্তারঘাটের সাফাই প্রসঙ্গে তিনি বলেন, প্রিন্সেপ ঘাট ভাঙাচোরা সংস্কার হয় না কেন? ত্রিফলা আলো খারাপ হয়েছে, এটা শুনতে ভালো লাগে না।