পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রে বিজেপির সময়কালে বদলে গিয়েছে দেশের বহু গুরুত্বপূর্ণ জনপ্রিয়,ঐতিহ্যবাহী স্থানের নাম। যেমন মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংসন। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। উল্লেখ্য এই স্থানগুলি সবই কিন্তু যোগীরাজ্য উত্তরপ্রদেশে।
আরও পড়ুন:
তবে শুধু এলাহাবাদ বা মুঘলসরাই নয়, এই তালিকা বরং আরও দীর্ঘ। এবার উত্তরপ্রদেশে আরও একটি স্থানের আরও একবার নাম বদলের প্রস্তাব সামনে এল।
আরও পড়ুন:
উন্নাও গ্রাম পঞ্চায়েতের দাবি চলবেনা মুসলিম নাম, তাই বদল করা হোক মিঞাগঞ্জের নাম। নাম বদলে রাখা হোক মায়াগঞ্জ।
উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই তাঁর কাছে নাম বদলের প্রস্তাব এসেছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মিঞাগঞ্জের নাম পরিবর্তন করে মায়াগঞ্জ রাখার দাবি জানানো হয়েছে।আরও পড়ুন:
জেলা শাসক জানিয়েছেন এই প্রস্থাব তিনি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য গতমাসেই স্থানীয় বিধায়ক বাম্বা লাল দিবাকর এই প্রস্থাব জানিয়েছিলেন।
আরও পড়ুন:
তবে শুধু মিঞাগঞ্জ নয়, উত্তরপ্রদেশের আরও এক জনপ্রিয় এলাকা মির্জাপুরের নাম বদলে বিন্ধ্য ধাম করার দাবিও উঠেছে। খুব সম্প্রতি আলিগড়ের নাম বদলে হরিগড় করার আবেদন জমা পড়েছিল যোগী প্রশাসনের কাছে।