পুবের কলম, ওয়েবডেস্ক: শ্রদ্ধা ওয়াকারকে খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর বয়ান দিয়ে চলেছেন তার প্রেমিক, লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা। আফতাবের দাবি প্রায়ই সে তাকে বিয়ের জন্য চাপ দিত, আর সে কিছুতেই সেই প্রস্তাবে রাজি ছিল না। প্রতিদিনই এই নিয়ে অশান্তি চলত। গত ৮ মে চূড়ান্ত অশান্তি হয়, সেই দিন শ্রদ্ধাকে খুন করতে চেয়েছিল আফতাব, কিন্তু শেষ পর্যন্ত কান্নাকাটি করায় আফতাব আবেগপ্রবণ হয়ে পড়েন আফতাব।
আরও পড়ুন:
তাই সে যাত্রায় শ্রদ্ধাকে ছেড়ে দেন, পরে ১৮ মে শ্রদ্ধাকে খুন করেছি বলে পুলিশকে জানায় আফতাব। তার পরে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে কিভাবে জঙ্গলে ছড়িয়ে দিয়েছে তা পুলিশকে জানিয়েছে সে।
তবে শ্রদ্ধার বন্ধু পুলিশকে এবার চাঞ্চল্যকর বয়ান দিয়েছে। শ্রদ্ধার বন্ধু রজত জানিয়েছেন, শ্রদ্ধা মোটেই আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল না। বরং আফতাবের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইত সে। শ্রদ্ধা ওয়াকারের বন্ধু রজত শুক্লার সঙ্গে কথা বলে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।আরও পড়ুন:
সেখানেই রজত জানান, শ্রদ্ধা মোটেই আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল না। বরং আফতাবের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইত সে।
এ কথা একাধিকবার বাল্যবন্ধুকে জানিয়েছিল শ্রদ্ধা। রজত শুক্লা বলেন, 'শ্রদ্ধা খুব চনমনে ছিল। অনেক বন্ধু বানাতে, তাদের সঙ্গে ঘুরতে, সময় কাটাতে পছন্দ করত শ্রদ্ধা। কিন্তু ২০১৮ সালের শেষভাগ থেকে শ্রদ্ধা বদলে যেতে শুরু করে। ছটফটে, প্রাণোচ্ছল একটি মেয়ে থেকে ধীরে ধীরে সে নিস্তেজ, চুপচাপ হয়ে পড়ে। কারোর সঙ্গেই আর বেশি কথা বলত না, মিশত না শ্রদ্ধা। পরে আমরা জানতে পারি, ও আফতাব নামের একটি ছেলের সঙ্গে সম্পর্কে রয়েছে। প্রায় এক বছর ধরে পরিচয় তাদের। প্রথমে আফতাব সম্পর্কে ভালো কথাই বলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। শ্রদ্ধা জানিয়েছিল আফতাব তাকে প্রায় মারধর করে।আরও পড়ুন:
রজত আরও বলেন, আফতাব যে গল্প সকলকে বোঝানোর চেষ্টা করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আফতাব দাবি করছে শ্রদ্ধার তাকে বিয়ের চাপ দিত, তা সম্পূর্ণ মিথ্যা। শ্রদ্ধা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। আমার মনে হয়েছিল, শ্রদ্ধাকে ব্ল্যাকমেল করছিল আফতাব।
আরও পড়ুন: