পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের নয় মাস পূর্ণ হয়েছে। এই উপলক্ষে কৃষক সংগঠনগুলি দিল্লির সিংঘু সীমান্তে দুই দিনের জাতীয় সম্মেলন করছে।ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যের কৃষক প্রতিনিধিরা কৃষকদের জাতীয় সম্মেলনে পৌঁছেছেন। এই সম্মেলন থেকেই ইউনাইটেড কিষান মোর্চা আগামী মাসের ২৫ সেপ্টেম্বর দেশব্যাপী ভারত বন্ধের ডাক দিয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে কৃষক সংগঠনগুলিও ৫ সেপ্টেম্বর মিশন ইউপি এবং উত্তরাখণ্ড চালু করার ঘোষণা দিয়েছে।
মুজাফফরনগর থেকে এই মিশন চালু করা হবে। জানা যায়,সেদিন কৃষকরা মুজফফরনগরে একটি মহাপঞ্চায়েতের আয়োজন করবেন। কৃষক নেতা দর্শনপাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২৫ শে সেপ্টেম্বর আমরা কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশে বনধ করব।এছাড়াও ৫ সেপ্টেম্বর, কিষাণ মহাপঞ্চায়েতেরও আয়োজন করব। লক্ষ লক্ষ কৃষক সারা দেশ থেকে মুজাফফরনগরে পৌঁছাবে।"