আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার ভোররাতে পুলিশ কে ঘিরে চরম বিক্ষোভ, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিসের দেহ না নিয়েই ফিরতে হল আধিকারিকদের।
আরও পড়ুন:

শনিবার কাকভোরে আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য দেহ কবর থেকে তুলতে আমতার গ্রামে যায় পুলিশ। আনিসের বাবা ও পরিবারের সদস্যদের বলা হয় উপস্থিত থাকতে।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ। কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া তখনও শুরু হয়নি।
তার আগে মাইকে গোটা বিষয়টি জানানোর প্রক্রিয়া শুরু হয়।আরও পড়ুন:
এরপরেই গ্রামবাসীরা সম্মিলিত ভাবে বাধা দেন। তাঁদের বক্তব্য আনিসের বাবাকে বলা হয়েছিল সোমবার দেহ নিয়ে যাওয়া হবে, তাহলে শনিবার কাকভোরে কেন পুলিশ এল দেহ নিতে। সিটের প্রতিনিধিরাই বা কোথায়। এইসব নানা প্রশ্ন তোলেন গ্রামবাসীরা।
বেশ কিছু সময় অপেক্ষার পর দেহ কবর থেকে না নিয়েই ফিরে যায় পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য গত বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খান খুনের মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। নির্দেশে জানানো হয়, জেলা বিচারকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে। পাশাপাশি, ময়নাতদন্তের রিপোর্টের একটি করে প্রতিলিপি আনিসের পরিবার এবং মামলাকারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পর সেটি হায়দরাবাদে পাঠানো হবে। সেখানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা হবে নমুনা।