পুবের কলম, ওয়েবডেস্কঃ বছরের প্রথম দিন দক্ষিণেশ্বর মন্দিরে দরজা। বেলুর মঠের পর এবার দক্ষিণেশ্বর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। ওইদিনই কল্পতরু উৎসব। কিন্তু দেবীদর্শন হবে না। মঙ্গলবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলেন দক্ষিণেশ্বর কালী মন্দির কর্তৃপক্ষ। করোনা ও ওমিক্রনের পর মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, কল্পতরু উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকে। ভোর রাত থেকে মানুষ ভিড় করে। ফলে সেই সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি সূচনা হয়েছিল এই উৎসবের। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে "ঠাকুরের বিশেষ উৎসব"গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।
রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন।আরও পড়ুন:
এদিকে বাংলায় ইতিমধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুজন কলকাতা, একজন দমদম ও একজন হাওড়ার বাসিন্দা।
আরও পড়ুন:
দেশে ক্রমশ আতঙ্কে কারণ হয়ে উঠছে ওমিক্রন। সংক্রমণের শীর্ষে দিল্লি।
সংক্রমণের সংখ্যা ২৪৮। এর পরেই মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ১৬৭। গুজরাট (৭৩), কেরল (৬৫), তেলেঙ্গনা (৬২), রাজস্থান (৪৬)। কর্নাটক (৩৪), তামিলনাড়ু (৩৪), হরিয়ানা(১২)। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৮। ইতিমধ্যেই ২১ টি রাজ্যে করোনা তার দাপট বাড়িয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৮১।