পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় ১৫ অগাস্টে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৮৩ মিনিটের ভাষণে দেশকে পাঁচ সংকল্প নিয়ে চলার কথা বললেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, সেট 'পাঁচ প্রণ'। আগামী ২৫ বছরে দেশের সেই সংকল্পের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর পাঁচ সংকল্প এক নজরেঃ প্রধানমন্ত্রীর কথায় আরও উন্নত ভারত গড়ার লক্ষ্যে আগামিদিনে দেশকে পাঁচ বড় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রথম সংকল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সংকল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা। আগামী ২৫ বছরের জন্য গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
১) প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই বড় সংকল্প নিয়ে এগোচ্ছি আমরা। এর মধ্যে রয়েছ টিকাকরণ, স্বচ্ছ ভারত অভিযান, দেড়শো কোটি মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ, উন্মুক্ত জায়গায় শৌচকর্ম থেকে মুক্তি।
আরও পড়ুন:
২) দেশকে গোলামি বা দাসত্ব থেকে মুক্তি পেতে হবে না।
বিদেশি সার্টিফিকেট পরিহার করে ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ চিন্তাশক্তির উদ্বোধন।আরও পড়ুন:
৩) নিজের দেশের মাটির সঙ্গে একাত্ম হতে না পারলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই উত্তরাধিকার, পরম্পরা, ঐতিহ্যের ওপর দেশবাসীকে গর্ব করতে হবে। একান্নবর্তী পরিবার আমাদের বংশ পরম্পরার অংশ।
আরও পড়ুন:
৪) ভারতের বৈচিত্র্যের একতা উদযাপন করতে হবে।
শ্রমিক সম্মান দিতে হবে। নারীজাতিকে অপমান একধরনের বিকৃত মানসিকতার লক্ষ্ণণ। সকলকে একজোট হয়ে এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।আরও পড়ুন:
৫) নাগরিক কর্তব্য পালনের মধ্যে দিয়েই প্রগতির রাস্তায় হাঁটবে ভারতবাসী। বিদ্যুত সহ জলের অপচয় বন্ধ করতে হবে। রাসায়নিকমুক্ত চাষের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।