পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রেকফাস্টে একঘেয়ে ব্রেড,অমলেট, দুধ,কর্নফ্লেক্স খেয়ে ক্লান্ত আপনার জন্য রইল ওপেন ফেস এগ গ্রিল স্যান্ডউইচের রেসিপি।
আরও পড়ুন:
উপকরণঃ- পাউরুটি (টোস্ট করা), সেদ্ধ ডিম (৩ টে), পেঁয়াজ শাক কুচি, রসুন কুচি (৭-৮ কোয়া), টমেটো (১টা), লেটুস কুচি (৩০ গ্রাম, থাকলে দেবেন), ধনেপাতা কুচি (২০ গ্রাম), গোলমরিচ গুঁড়ো (আধ চামচ), লেবুর রস (১ টা লেবুর), মেয়োনিজ (৩ চামচ), নুন ও গুঁড়ো সর্ষে।
আরও পড়ুন:
প্রণালীঃ- একটা ছড়ানো পাত্রে সেদ্ধ ডিম রেখে কাঁটা চামচ দিয়ে ভাল করে গুঁড়িয়ে বাকি সব উপকরণ ডিমের মধ্যে ভাল করে মিশিয়ে নিন। এবার টোস্ট করা পাউরুটির ওপর দিন উপকরণটা, তার ওপর থেকে আর এক পিস পাউরুটি দিন। এবার টোস্টারে গ্রিল করে নিয়ে পরিবেশন করুন ওপেন ফেস এগ গ্রিল স্যান্ডউইচ।