পারিজাত মোল্লা: শিক্ষকরা আর মর্জিমাফিক বদলি পাবেন না। শিক্ষক বদলির ক্ষেত্রে শুক্রবারই নতুন গাইডলাইন জারি করতে পারে রাজ্য। একথা এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।
আরও পড়ুন:
আদালতের পরামর্শ মেনে এদিনই জারি হতে পারে গাইডলাইন। শিক্ষক বদলি নিয়ে মামলা চলছে। চাইলেই বাড়ির কাছাকাছি স্কুল নাও পেতে পারেন শিক্ষক।
আরও পড়ুন:
এ নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার। তা দ্রুত কার্যকরের নির্দেশ দিল হাইকোর্ট। শিক্ষক বদলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করতে পারে রাজ্য।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুক্রবার একথা জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তিনি আরও জানান -' হাইকোর্টের নির্দেশ মেনে জারি হতে পারে নতুন নির্দেশিকা' ।
আরও পড়ুন:
এজি'র কথা শুনে বিচারপতি বিশ্বজিত্ বসু রাজ্য শিক্ষা দফতরের আইনজীবীকে বলেন, "সেই নির্দেশিকা এলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলুন।
আরও পড়ুন:
"উল্লেখ্য , রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক বদলি নীতি নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি বিশ্বজিত্ বসু । যেখানে ছাত্র নেই কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক আছে, এমন স্কুল থেকে শিক্ষক অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
এমনকী কোনও শিক্ষক ফাঁকা স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার বিরোধিতা করলে তাঁকে বরখাস্ত করার নির্দেশও দিয়েছেন বিচারপতি । বিচারপতি বিশ্বজিত্ বসু পর্যবেক্ষণ , "সবাই বাড়ির পাশে বদলি চাইলে স্কুল চলবে কী করে ?"এর আগে ২০ জানুয়ারি শিক্ষা দফতরকে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ।
আরও পড়ুন:
নিজের ইচ্ছামতো জায়গায় বদলি পাবেন না শিক্ষকেরা।
শিক্ষা দফতর যেখানে যাওয়ার নির্দেশ দেবে, সেখানে যেতে হবে শিক্ষককে । এর জন্য নয়া নির্দেশিকা জারির নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিত্ বসু।আরও পড়ুন:
প্রসঙ্গত, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে পরামর্শের পর এই নির্দেশ দেন তিনি। এমনকী বিচারপতি জানান, কলকাতায় কোনও স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য হতে পারে। সেই স্কুল ছেড়ে প্রয়োজনে শিক্ষককে হাওড়ায় যেতে হবে । পুরুলিয়ায় একটি স্কুলের শিক্ষক বদলির মামলা চলছিল। শিক্ষক সেই স্কুল ছেড়ে কলকাতার একটি স্কুলে বদলির আবেদন জানিয়েছিলেন। কিন্তু পুরুলিয়ার স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ৫৬ শুনে বিচারপতি বদলির আবেদন খারিজ করে দেন।
আরও পড়ুন:
এরপরই এজির সঙ্গে পরামর্শ করে শিক্ষকদের বদলিতে নুতন গাইডলাইন তৈরির নির্দেশ দেন তিনি।