পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯।
আরও পড়ুন:
সূত্রের খবর, বুকে ব্যাথা নিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
চিকিৎসা চলাকালীন’ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আরও পড়ুন:
হাসাপাতাল সূত্রে খবর,হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৫৩ সালের ৫ই ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করেন।
মুর্শিদাবাদ তথা রাজ্যের রাজনীতিতে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত সাহা।আগে কংগ্রেস করলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১১ সালে তৃণমূলের দলীয় প্রতীকে সাগরদিঘির বিধায়ক হন। ২০১১, ২০১৬ ও ২০২১ পরপর টানা তিন বার সাগরদিঘি থেকে তিনি জয়ী হয়েছিলেন। ২০২১ সালে জয়ী হওয়ার পর তাঁকে রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বঙ্গ রাজনীতিতে। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”