পুবের কলম ওয়েবডেস্ক: পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। সোমবার সকাল ১০.৩০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়এের উপস্থিতিতে এই পাঁচ জন বিচারপতি শপথ গ্রহণ করবেন।
আরও পড়ুন:
হাইকোর্টের পাঁচ বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে কলেজিয়ামের প্রস্তাবে অবশেষে সায় দিতে বাধ্য হল কেন্দ্র। প্রায় দু'মাস কেন্দ্র ও সুপ্রিম কোর্টের টানা পোড়েনের পর শনিবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্র সরকার।
আরও পড়ুন:
শনিবার যে পাঁচজন বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল তারা হলেন রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিত্তাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি এহেসানুদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। আগামী সোমবার থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালন করবেন এই পাঁচ জন। এবার সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২। বর্তমানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ধরে সুপ্রিম কোর্টে ২৭ জন বিচারপতি রয়েছেন ।