আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার তুরস্ক-ইরান সীমান্ত অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইরানি মিডিয়া এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত সাতজন প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে ৪০০।
আরও পড়ুন:
https://twitter.com/m_bizar/status/1619463333207326730?t=L_GA8bfL-xxtL7jYzD1syQ&s=19
আরও পড়ুন:
গতরাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ এলাকা। ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, শক্তিশালী কম্পন ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলির আরও অনেক শহরেও অনুভূত হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পনটি। ক্ষতিগ্রস্থ হয়েছে আজারবাইজানও। প্রবল তুষারপাতও চলছে। সবমিলিয়ে দুর্গতদের দুর্ভোগ চরমে।