আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্ব অর্থনীতির জন্য ২০২২ সালের চেয়ে ২০২৩ সাল কঠিনতর হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। সদ্য শুরু হওয়া এই বছরে বিশ্বের এক-তৃতীয়াংশ অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
আরও পড়ুন:
কেন আইএমএফ প্রধান এই হেন আশংকার কথা জানালেন , ক্রিস্টালিনার মতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চিন – সবার অর্থনৈতিক অবস্থা গতি হারাচ্ছে। রবিবার সিবিএস চ্যানেলের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে অংশ নিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এর আগে, গত অক্টোবর মাসের পূর্বাভাসে ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য বৃদ্ধির হার ২. ৯ শতাংশ থেকে কমিয়ে ২. ৭ শতাংশ করেছিল আইএমএফ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং দেশে দেশে সুদের হার বৃদ্ধির জেরে অর্থনৈতিক বৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাটি।চিন প্রসঙ্গে আইএমএফ প্রধান বলেছেন, ২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হারের তুলনায় ধীরে বাড়ছে।আরও পড়ুন:
জর্জিয়েভা ক্রিস্টালিনা জানান, তিনি বছরের শেষের দিকে চিনা অর্থনীতির উন্নতি হবে বলে আশা করছেন। তবে এর দীর্ঘমেয়াদী গতিপথ নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি বলেন, করোনার আগে চিনের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৩৪, ৩৫, ৪০ শতাংশ।
যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতো। এখন আর সেটি হচ্ছে না। এটি আসলে এশীয় দেশগুলির অর্থনীতির জন্য বেশ চাপের বিষয়।আরও পড়ুন:
শুধু চিন নয়, নতুন বছরে চাপে থাকবে ইউরোপের অর্থনীতিও। বিশেষ করে, ইউক্রেন যুদ্ধের কারণে। এ বছর ইউরোপীয় ইউনিয়নের অর্ধেকের বেশি সদস্য অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে সতর্ক করেছেন আইএমএফের ব্যবস্থাপক।
আরও পড়ুন: