পুবের কলম ওয়েবডেস্ক: মোরাবির ভেঙে পড়া সেতু পুনরায় পুনর্নির্মাণ করবে গুজরাত সরকার। আর তার জন্য ৫৫০ কোটি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বিধানসভায় বাজেট বক্তৃতায় এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী কানুভাই দেশাই বলে খবর। এদিন তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ব্রিটিশ আমলে তৈরি সেতুটিকে আবারও আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হবে।

সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি মোরাবি সেতু। খুলে দেওয়ার চার দিনের মধ্যে ৩০ অক্টোবর মাচ্ছু নদীর উপর তৈরি ওই সেতু ভেঙে পড়ে। সেই ঘটনায় অন্তত ১৩৫ জন  প্রাণ হারিয়েছিলেন।

দুর্ঘটনার সময় সেতুর উপর ছিলেন ৩০০ জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অত জনের ভার রাখতে পারেনি বলে পুরনো সেতুটি ভেঙে পড়ে।