আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী হোটেল যেখানে একরাত কাটানোর খরচ ২০ লক্ষ টাকা।
বুর্জ আল আরব, হোটেলটি দুবাইতে অবস্থিত। বিশ্বে অনেক বিলাসবহুল হোটেল রয়েছে, কিন্তু বুর্জ আল আরব হোটেলের ব্যাপারটা অন্য হোটেলগুলোর থেকে অনেকটাই আলাদা। কেননা হোটেলটি সোনায় মোড়া। এটিই বিশ্বের একমাত্র ৭ তারা হোটেল।
আরও পড়ুন:

এই হোটেলের হাদে হেলিপ্যাডের ব্যাবস্থা রয়েছে। যেমন বিলাসবহুল তেমনই রয়েছে এখানকার সুযোগ সুবিধা। এই কারণে বহু রেকর্ড বুকে নাম তুলেছে এই হোটেলটি। তবে এই হোটেলে একদিনের ভাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে। আপনি যদি হোটেলটিতে একদিন কাটাতে চান তবে আপনাকে ২০ লক্ষ টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন:

দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের নানা দ দিক থেকেই বিলাসবহুল। হোটেলটির বাথরুম থেকে শুরু করে দরজার হাতল, আলমারি, স্তম্ভ সর্বত্র সোনায় মোড়া। রুমটি রাজা-মহারাজার প্রাসাদের থেকে কোনো অংশে কম নয়। আপনি শুনলে খুশি হবেন, এই হোটেলের মেঝেতে যে কার্পেটটি বিছানো রয়েছে, তা ভারতীয় শৈলীতে ডিজাইন করা।জলের তলায় রাত কাটানোর স্যুইটও আছে বুর্জ আল আরবে।
আরও পড়ুন: