পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে ঘোষণা করা হল সর্ব ভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ( জেইই মেন)ফলাফল। চারটি সেশনের পরীক্ষার ফল মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পেয়েছেন ১০০ পার্সেন্টাল। প্রথম স্থান অধিকার করেছেন ১৮ জন।
তবে এখনও সম্পূর্ণ ফলপ্রকাশ হয়নি .আরও পড়ুন:
মঙ্গলবার গভীর রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ১৮ জন সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন, তাঁদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশ, তিনজন রাজস্থান, দু'জন করে তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং দিল্লির প্রার্থী। এছাড়াও কর্নাটক, পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করেছেন। পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী অবশ্য প্রথম স্থানে নেই।
আরও পড়ুন:
জেইই- মেনের ফল প্রকাশিত হওয়ার পর এবার এবার শুরু হবে আইআইটি তে জেইই আ্যডভান্সের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া।