পুবের কলম, ওয়েবডেস্ক: হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে নববর্ষের ছুটি ঘোষণা করল আরব আমিরাত। সেই অনুযায়ী আগামী ১২ আগস্ট ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। সব সরকারি-বেসরকারি অফিস কর্মকর্তাদের ছুটি থাকবে। এমনই নির্দেশিকা দিয়েছে দেশের মানবসম্পদ বিষয়ক মন্ত্রলাণয়।
আরও পড়ুন:
সরকারি-বেসরকারি কর্মকর্তারা হিজরি নববর্ষের ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ মোট তিনদিন ছুটি পাবেন। আগামী ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট এই ছুটি থাকছে।
আরও পড়ুন:
এক ট্যুইটবার্তায় আমিরাতের মানব সম্পদ এবং এমিরিটাইজেশন মন্ত্রণালয় হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, ১৪৪৩ হিজরি নববর্ষ উপলক্ষে আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পুরো বেতনে ছুটি থাকবে।
আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যে হিজরি সনের জিলহজ মাস ৩০ দিনের হলে আগামী ১০ আগস্ট হিজরি নববর্ষের প্রথম দিন হবে।
আর জিলহজ মাস ২৯ দিনের হলে ৯ আগস্ট মুহাররম মাসের প্রথম দিন হবে।আরও পড়ুন:
ইসলামী বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম চান্দ্রমাস হল মুহারম। এ মাসের মাধ্যমে হিজরি বর্ষ শুরু হয়। ইসলামের ইতিহাসের বর্ণনা মতে, এ দিনে মহানবী মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন।
পরবর্তীতে হিজরতের এ দিনের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সাল শুরু হয়।আরও পড়ুন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্যাগ ও কোরবানির ঐতিহাসিক স্মৃতি স্মারক হিজরি (আরবি) সন। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয় কেতন উড্ডীনে হিজরি সনের গুরুত্ব ও তাৎপর্য অত্যাধিক। জাহেলিয়াতের জ্ঞানপাপীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল।
আরও পড়ুন:
আল্লাহর নির্দেশে বিশ্বনবী দ্বীন প্রচারে রাসূল (সা.) প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মাদিনায় হিজরত করেন। যাকে কেন্দ্র করেই আজকের হিজরি সন। যা আজ মুসলিম উম্মাহর হৃদয়ে আলোকবর্তিকা হিসেবে জাগরিত হয়ে আছে।