পুবের কলম ওয়েবডেস্কঃ কোনও অভিযোগ নেই মানুষগুলোর বিরুদ্ধে। অথচ তাদের ভরে রাখা হয়েছে কারাগারে। ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের এটাই সর্বশেষ অভিযোগ ও ২০১৬ সালের পর এটি সর্বোচ্চ আটকের ঘটনা। প্রায় ৬০০ ফিলিস্তিনিকে কোনও অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে আটক রেখেছে ইসরাইল। সোমবার ইসরাইলের একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থা হামোকদ নিয়মিত কারা কর্তৃপক্ষের কাছ থেকে বন্দিদের পরিসংখ্যান সংগ্রহ করে। সংস্থাটি সোমবার জানিয়েছে, মে পর্যন্ত ৬০৪ জন প্রশাসনিক বন্দি কারাগারে আছেন। যাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে, ইহুদিদের আটকের ঘটনা তেমন একটা ঘটে না। তথাকথিত প্রশাসনিক বন্দিদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগও আনা হয় না। এমনকী আদালতে আত্মপক্ষ সমর্থন করারও অনুমতি নেই এসব বন্দিদের। সাধারণত ছয় মাসের জন্য তাঁদের কারাগারে রাখা হয়। কিন্তু বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারেই থাকতে হয় এসব ফিলিস্তিনিদের। ইসরাইলের দাবি, প্রমাণ সংগ্রহ চলমান থাকলেও আইন অনুযায়ী সন্দেহভাজনদের আটক রাখা যায়। তবে, সমালোচক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই পদ্ধতির ব্যাপক অপব্যবহার করছে ইসরাইল। এ ছাড়া সঠিক আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না। হামোকদের তথ্য অনুযায়ী, ইসরাইলের সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে ২ হাজার ৪৪১ ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। অপরদিকে ১ হাজার ৪৭৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাঁদের মধ্যে কারও কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কেউবা বিচারের অপেক্ষায় আছেন। আবার কারও বিচার চলমান। ইসরাইলি সামরিক বাহিনীর কাছে সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কোনও মন্তব্য করেনি।অভিযোগ নেই, তবুও ইসরাইলি কারাগারে বন্দি ৬০০ ফিলিস্তিনি
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২২, ০৮:৪৫
আরও খবর
ব্রিটেনের রয়্যাল ডিফেন্স কলেজে ইসরাইলিদের নিষেধাজ্ঞা
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হামাস
হুতি আক্রমণে স্তব্ধ ইসরাইলি বিমান বন্দর, উড়ান বাতিল একাধিক সংস্থার
ইসরাইলি গুলিতে নিহত ১ ফিলিস্তিনি
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি ইরানের, জ্বালানি সংকটে বড় স্বস্তি
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি ইরানের, জ্বালানি সংকটে বড় স্বস্তি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর