পুবের কলম, ওয়েবডেস্ক: আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ করতে মেঘালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলং থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, ইশতেহার শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি প্রতিজ্ঞা। শেষরক্ত বিন্দু পর্যন্ত সেই প্রতিজ্ঞা রক্ষ করব। অভিষেক বলেন, মেঘালয় আমাদের যারা বহিরাগত বলে, তারাই এখনও এই রাজ্যের জন্য কিছু করে উঠতে পারেনি।
ক্ষমতায় এলে মেঘালয়ের অর্থনীতিকে চাঙ্গা করাই তৃণমূলের প্রথম লক্ষ্য। আগামী পাঁচ বছরে তিন লক্ষ কর্মসংস্থান। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে সমস্ত প্রকল্প চালু হবে। ১ লক্ষ পড়ুয়াকে ল্যাপটপ দেওয়া হবে। মেঘালয়ের স্বাস্থ্য-শিক্ষাকে ঢেলে সাজানো হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।আরও পড়ুন:
অভিষেক নাম না করে যোশীমঠের প্রসঙ্গ টেনে এনে বলেন, মানুষের জীবন বিপন্ন করে কোনও খনির কাজ হবে না। কিছু বললে সেই সেই প্রতিশ্রুতি রাখতে শেষ বিন্দু পর্যন্ত লড়বে তৃণমূল।
আরও পড়ুন:
অভিষেক মেঘালয়বাসীকে আশ্বস্ত করে বলেন, ইশতেহারে যে কর্মসূচি আছে তা রূপায়িত করার কাজ শুরু হবে তিন মাসের মধ্যেই।