পুবের কলম, ওয়েব ডেস্ক: সারাদিনে অন্তত আধঘন্টা এমন অনুষ্ঠান সম্প্রচার করতে হবে , যা দেশের ও দশের স্বার্থে কাজে লাগে। স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন জনহিতকর বিষয় নিয়ে অন্তত আধ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করতে হবে ভারতীয় টিভি চ্যানেলগুলিকে। এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। আর এই আদেশ অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
১৯৯৫ সালের একটি রায়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, এয়ার ওয়েভ জনসাধারণের সম্পত্তি।
তাই এয়ার ওয়েভকে সমাজের স্বার্থে ব্যবহার করা প্রয়োজন।আরও পড়ুন:
সম্প্রতি দেশের জাতীয় সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ প্রতি সন্ধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি মিথ্যা অপপ্রচার ও একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচার করার অভিযোগ উঠছিল কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন:
কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুরের মতে, ‘এটা ইতিবাচক পদক্ষেপ।
জনস্বার্থে অনুষ্ঠান করাটা গণমাধ্যমের একটা দায়িত্ব। ২৪ ঘন্টার মধ্যে ৩০ মিনিট এমন অনুষ্ঠান করতে পারলে তাতে মানুষ উপকৃত হবে।’আরও পড়ুন:
খেলাধূলা, জীবজন্তু বিষয়ক ও বিদেশি চ্যানেলগুলি বাদে সব ভারতীয় টিভি চ্যানেলকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। এই ৩০ মিনিটের প্রচারের বিষয়বস্তু কি হবে তা সমস্ত টিভি চ্যানেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র। জনস্বার্থে যে অনুষ্ঠান সম্প্রচারের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, পরিবার কল্যাণ সহ একাধিক জনকল্যাণকর বিষয়। কেন্দ্রীয় সরকার প্রয়োজনমত জাতীয় স্বার্থে বিভিন্ন ইস্যু সম্প্রচারের জন্য নির্দেশিকা পাঠাতে পারে চ্যানেলগুলিকে, আর সেই নির্দেশ মান্য করতে হবে বলে উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।