পুবের কলম ওয়েবডেস্কঃ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। ১০০ কিলোমিটারের বেশি গতিবেগ নিয়ে সে তান্ডব চালায়।
আরও পড়ুন:
মৎস্যজীবীদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জেলে নিহত হয়েছেন। তাদের দেহ উদ্ধার করা হয়েছে।
ওই নৌকায় থাকা আরও চারজন এখনো নিখোঁজ।আরও পড়ুন:
আইএমডি এক টুইট বার্তায় জানিয়েছে, রবিবার রাতে ঘূর্ণিঝড় গুলাবের অগ্রভাগ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় ওড়িশায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়টি।
আরও পড়ুন:
রবিবার সন্ধ্যের পর 'গুলাব' ল্যান্ডফল করতেই অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে ব্যাপক বৃষ্টি শুরু হয়। গঞ্জাম, গজপতি, রায়গড়া প্রভৃতি জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়।