আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দলিত এমবিবিএস পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় দোষীদের যতদ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। এমনটাই দাবি জানিয়েছে দলিত সংগঠনগুলি। স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান ফিরোজাবাদ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ২১ বছর বয়সী ছাত্র ছিলেন শৈলেন্দ্র শঙ্খওয়ার। কলেজ হস্টেলের ঘর থেকে শনিবার শৈলেন্দ্রর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ওই ডাক্তারি পড়ুয়ার বাবা উদয় সিং শঙ্খওয়ার অভিযোগ করেন কলেজের প্রশাসনিক কর্তৃপক্ষ দলিত হওয়ার কারণে তাঁর ছেলেকে তীব্র হেনস্থা করে।
যা শৈলেন্দ্র কে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে।আরও পড়ুন:
এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শৈলেন্দ্রর বাবা উদয় সিং শঙ্খওয়ার। রবিবার ফিরোজাবাদে জাতীয় সড়ক অবরোধ করে ন শৈলেন্দ্রর সতীর্থরা। পড়ুয়াদের পাশে এসে দাঁড়ায় ভীম আর্মি সহ বিভিন্ন দলিত সংগঠনগুলি। শৈলেন্দ্র শঙ্খওয়ার এর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে সোচ্চার হন তাঁরা।
এফআইআরে যাঁদের নাম আছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে সরব হন সকলেই। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে জেলা প্রশাসন একটি কমিটি তদন্ত কমিটি গঠন করে।আরও পড়ুন:
ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) এবং এসসি/এসটি আইনের ধারায় কলেজের অধ্যক্ষ এবং আরও চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শৈলেন্দ্র শঙ্খওয়ার এর বাবা উদয় সিং শঙ্খওয়ারের দাবি তাঁর ছেলেকে পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকির পাশাপাশি বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হয়। রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে ময়নাতদন্ত ও মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন:
দলিত নেতা সিকেন্দার বৌধ বলেছেন “অধ্যক্ষের হয়রানির কারণে দলিত সম্প্রদায়ের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। আমরা নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই, অন্যথায় আমাদের আন্দোলন আরও তীব্রতরও হবে। ( ২৪২)