পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন দিল মার্কিন কংগ্রেস। রুশ আগ্রাসন মোকাবিলায় সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে এই প্যাকেজটি অনুমোদিত হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা এর পক্ষে রায় দিয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টির সব সিনেটর এবং রিপাবলিকান পার্টির ১১ জন ছাড়া অন্যরা সবাই সহায়তা প্যাকেজটিতে সমর্থন দেন। রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে কিয়েভকে অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির অধীনে এটি মার্কিন সহায়তার সর্বশেষ পদক্ষেপ।
ডেমোক্র্যাট-রিপাবলিকানদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও ইউক্রেন যুদ্ধে মার্কিন কংগ্রেসে এই বিশাল বরাদ্দের ক্ষেত্রে তাদের ঐক্য নজিরবিহীন। এই প্যাকেজটি ক্যামেরুনের ২০২০ সালের জিডিপির সমতুল্য। চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্যাকেজটি এখন বাইডেনের ডেস্কে যাবে। ইউক্রেনের সাঁজোয়া যানের তালিকা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এ প্যাকেজে ৬ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। মানবিক সহায়তা-সহ ইউক্রেন ‘সরকারের ধারাবাহিকতা’ রক্ষার জন্য প্রায় ৯ বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই বরাদ্দ রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে সহায়তা করবে। জানা গিয়েছে, আমেরিকা ইউক্রেনকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। যা কংগ্রেস দ্বারা অনুমোদিত ৪০ বিলিয়নের বাইরে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জন কিরবি বলেন, যুদ্ধ সহায়তায় আরও কী করা যায়, তা নিয়ে আমেরিকা ইউক্রেনের সঙ্গে পরামর্শ করবে। এ দিকে আগামীতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকার মিত্র ফ্রান্স। এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলার সহায়তা আমেরিকার
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২২, ১৪:৫৫
আরও খবর
টাকার রেকর্ড পতন, বিস্মিত অর্থনীতিবিদরা
১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটের মুখে ডলার
সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে আমেরিকাও: ভারতকে আশ্বাস
আমেরিকায় বন্দুক হামলা নিহত তিন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর