আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক:হিসাব বহির্ভূত ১ লক্ষ ৬২ হাজার টাকা বুধবার উদ্ধার হল শিয়াদহ পার্সেল বুকিং কাউন্টার থেকে। দীর্ঘদিন ধরেই শিয়ালদহ পার্সেল বুকিং কাউন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা হচ্ছিল পূর্ব রেলের ভিজিলেন্স বিভাগের কাছে।
আরও পড়ুন:
পর্বতপ্রমাণ অভিযোগ জমা হওয়ার ফলেই নড়েচড়ে বসে ভিজিলেন্স দফতর। হটাৎ করেই পার্সেল বুকিং কাউন্টারে হানা দেন ভিজিলেন্স কর্তারা।
অভিযোগ কাউন্টারে থাকা দুই পার্সেল বুকিং ক্লার্ক অমিত ও কৈরি ওই বিপুল অঙ্কের টাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এরপরই তাদের বুধবারই সিনিয়র ডিসিএমের দফতরে ‘বুকঅফ’ করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।আরও পড়ুন:
ভিজিলেন্স আধিকারিকরা জানিয়েছেন পণ্য বুকিংয়ের সময় ওজন যথাযথ দেখানো হয়না।
অথচ সব পণ্যের জন্য টাকা নেওয়া হয়। এরপর সেই হিসাব বহির্ভূত অর্থ ভাগ বাঁটোয়ারা হয়ে যায় বলেই দাবি করা হয়েছে।আরও পড়ুন:
এতে রেলের আর্থিক ক্ষতির পাশাপাশি বাড়তি পণ্য বেআইনিভাবে তোলায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পূর্ব রেলের ডিআরএম এস পি সিং জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখার পর দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: