পুবের কলম, ওয়েবডেস্কঃ গণতান্ত্রিক পথেই আন্দোলন চালাব আমরা। বিক্ষোভ, আইন অমান্য, সব হবে। তবে সব আন্দোলনই গণতান্ত্রিক পথে চলবে বলে জানালেন, আইএসএফ নেতা, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
আরও পড়ুন:
এদিন ভাঙড়ের বিধায়ক বলেন, এতদিন গান্ধীর পথে আমাদের আন্দোলন চলেছে, এবার নেতাজির পথেই আন্দোলন চলবে।
আরও পড়ুন:
নওশাদ বলেন, আনিস কাণ্ডের প্রতিবাদে আজ বহু মানুষ রাস্তায় নেমেছে। আমরা একটা, দুটো পোস্ট করেছিলাম ফেসবুকে। কিন্তু মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে।
আরও পড়ুন:
আমাদের দলনেতা এখনও রাস্তায় নামেননি।
তদন্তের সত্যতা আগামী ১৫ দিনের মধ্যে আসবে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আমরা সেই ১৫ দিনের অপেক্ষা করছি।আরও পড়ুন:
উল্লেখ্য, এদিন আনিস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে আইএসএফ। নেতৃত্বে রয়েছেন নওশাদ সিদ্দিকী। এদিন মিছিল থেকেই এই সমস্ত কথা জানান তিনি। এদিনের এই বিশাল মিছিল শুরু হয় শিয়ালদা থেকে। (বিস্তারিত আসছে)