পুবের কলম ওয়েব ডেস্ক: বলি দিলে বেঁচে উঠবেন মৃত বাবা। নবজাতককে অপহরণ করে নরবলি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক মহিলা। ২১ শতাব্দীতে এসেও মানুষ এখনও কুসংস্কারের মধ্যে নিমজ্জিত রয়েছে। তাই তো আজও ভ্রূণ হত্যা , নরবলির মত অমানবিক, জঘন্য ঘটনা অহরহ ঘটে চলেছে দেশের আনাচে, কানাচে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী নয়াদিল্লিতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, নরবলির উদ্দেশ্যে অপহরণ করা ওই নবজাতকের বয়স মাত্র দু’মাস। এক জন নবজাতককে বলি দিলে মৃত বাবা বেঁচে উঠবে! এই ধারণা থেকেই ওই শিশুকে অপহরণ করেন অভিযুক্ত মহিলা।
আরও পড়ুন:
সূত্রের খবর, অভিযুক্ত মহিলার বাবা দিন কয়েক আগে মারা গেছেন।
মৃত বাবার শোক ঝেড়ে উঠতে পারেন নি কন্যা। শেষে মৃত বাবা কে বাঁচানোর জন্য এক ভণ্ড তান্ত্রিকের শরণাপন্ন হন তিনি। এক জন নবজাতককে বলি দিলে বেঁচে উঠবেন বাবা। এর পরই ওই মহিলা কৈলাস এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যান।আরও পড়ুন:
তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং পুলিশি তৎপরতায় অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণ হওয়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশ প্রশাসন। অভিযোগের ভিত্তিতেই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে দীর্ঘক্ষণ জেরা করার পর সে স্বীকার করে নিয়েছেন যে নরবলির উদ্দেশ্যেই তিনি ওই শিশুটিকে অপহরণ করেছিলেন।
আরও পড়ুন: