পুবের কলম, ওয়েবডেস্ক: আরাবল্লীতে খনন কাজ চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ২০ নভেম্বরের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আদালতের নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই বিষয়ে আরও স্পষ্টতার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরাবল্লী পর্বতের পুনঃসংজ্ঞায়িত করার বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শীর্ষ আদালতের হস্তক্ষেপ তাৎপর্যপূর্ণ। নতুন সংজ্ঞা অনুযায়ী, ন্যূনতম ১০০ মিটার উচ্চতা হলে তবেই তা আরাবল্লী পর্বতমালার অংশ বলে গণ্য হবে। বিভিন্ন পরিবেশ সংরক্ষণকারী সংস্থা এবং নাগরিক সমাজ এই সংজ্ঞার বিরোধিতা করে ওই অঞ্চলে খনি এবং নির্মাণকার্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে। বাস্তুতন্ত্রের পক্ষে এই সিদ্ধান্ত ক্ষতিকর বলেও তারা জানায়।