পুবের কলম ওয়েবডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মুহাম্মদ। রবিবার আইনপ্রণেতাদের ভোটে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর আগে হাসান শেখ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমলিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ৩৬ জন। এই নির্বাচনে ভোট দেন ৩২৮ জন আইনপ্রণেতা।
এর মধ্যে হাসান শেখ-এর পক্ষে ভোট যায় ২১৪টি। আর বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল্লাহি পান ১১০টি ভোট। বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান শেখ। ইতিমধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথও নিয়েছেন হাসান শেখ মুহাম্মদ। ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজধানী মোগাদিশুতে কারফিউ জারি করা হয়। নিরাপত্তার কারণে বিমানবন্দরের একটি কম্পাউন্ডে ভোট গ্রহণ হয়। ভোটগ্রহণ সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশনেও সম্প্রচারিত হয়। হাসান শেখ মুহাম্মদ জয় লাভ করায় তাঁর সমর্থকরা কারফিউ অমান্য করে মোগাদিশুর রাস্তায় নেমে পড়েন। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন নয়া প্রেসিডেন্ট হাসান। ৬৬ বছর বয়সী হাসান শেখ ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা। পার্লামেন্টের উভয় কক্ষেই তাঁর দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশের রাজনৈতিক সংকট কাটবে বলে আশা করছেন সোমালিয়ার নাগরিকরা।সোমালিয়ার নয়া প্রেসিডেন্ট হাসান
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ মে ২০২২, ১৩:১৭
আরও খবর
নাম ডিলিট; স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতি-মোদীকে চিঠি ফরিদুল ইসলামের
তীব্র জ্বালানি সংকট, ভেনেজুয়েলায় ৫ দিনের ছুটি ঘোষণা
গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ
রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র
মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর
মেছুয়া বাজারে বিধ্বংসী আগুনে ১৫ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুর্মুর
Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE
Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE
শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদি
শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদি
সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ
সম্ভল হিংসা: জামা মসজিদের সভাপতিকে আটক করল যোগী পুলিশ
কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম
কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম
রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী
রাজ্যসভায় তৃণমূলের নতুন মুখ সামিরুল! কে এই প্রার্থী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ