পুবের কলম প্রতিবেদক: বিধ্বংসী আগুন উত্তর কলকাতার মেছুয়া বাজারে। মঙ্গলবার সন্ধ্যায় দাউদাউ করে জ্বলে উঠেছিল বড়বাজারের মেছুয়াবাজারের একটি হোটেল। বিধ্বংসী আগুন ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "কলকাতার একটি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির দুঃখজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"